আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম

স্টাফ রিপোর্টার

সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হলেন বরগুনা-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য নূরুল ইসলাম। সোমবার জাতীয় সংসদ সচিবালয় হতে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পৃথক প্রজ্ঞাপনে বিএনপি দলীয় ৬ জন হুইপের নামও ঘোষণা করা হয়। হুইপরা হলেন হবিগগঞ্জ-৩ আসনের এমপি জি কে গউছ, খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, নাটোর-২ আসনের এমপি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের এমপি আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপি দলীয় এমপি এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন