ঈদযাত্রা: ২৯ মার্চের ট্রেনের টিকিট বিক্রি আজ

ঈদযাত্রা: ২৯ মার্চের ট্রেনের টিকিট বিক্রি আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের ২৯ মার্চের অগ্রিম টিকিট আজ পাওয়া যাচ্ছে। বুধবার সকাল ৮টায় পঞ্চম দিনের মতো অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

বিজ্ঞাপন

যাত্রীদের সুবিধায় দুই সময়ে দুই অঞ্চলের টিকিট বিক্রি হচ্ছে। পশ্চিমাঞ্চলের সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টায়। এর আগে গত ৯ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ, ৩০ মার্চের টিকিট ২০ মার্চ পাওয়া যাবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া এসব টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না।

চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। এ ছাড়া যাত্রীসাধারণের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এ ক্ষেত্রে সর্বোচ্চ ৪টি আসন সংগ্রহ করতে পারবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন