মঙ্গোলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ইথনোস্পোর্ট দল

মঙ্গোলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ইথনোস্পোর্ট দল

মঙ্গোলিয়ার আরখাঙ্গাই প্রদেশে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৭ম ওয়ার্ল্ড ম্যাস-রেসলিং (ইথনোস্পোর্ট) চ্যাম্পিয়নশিপ ২০২৫। এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৩৩টি দেশের ৩০০-এরও বেশি প্রতিযোগী–যার মধ্যে বাংলাদেশ অন্যতম গর্বিত অংশগ্রহণকারী দেশ।

ইথনোস্পোর্ট বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি আল মামুন এর নেতৃত্বে বাংলাদেশ দল সফলভাবে মঙ্গোলিয়ায় পৌঁছেছে । দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে রয়েছেন এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ হারুন রশিদ, যিনি বাংলাদেশ দলের ব্যবস্থাপনা ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাংলাদেশ দলের পক্ষে এবারের আসরে ৭০ কেজি ওজনশ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ প্রতিযোগী রাসুল ইমন। দেশের পতাকা বুকে ধারণ করে আন্তর্জাতিক মঞ্চে তার লড়াই বাংলাদেশকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলেই প্রত্যাশা।

বিজ্ঞাপন

বাংলাদেশ দলের এই অংশগ্রহণ শুধু আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে না, বরং ইথনোস্পোর্ট চর্চায় বাংলাদেশের অগ্রযাত্রাকেও তুলে ধরছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন