সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন

রোববার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাপ্তরিক কাজ রেখে বিক্ষোভে অংশগ্রহণ করেন। সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় কর্মকর্তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

Secretariate-2

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. নূরুল ইসলাম এবং মহাসচিব মো. মুজাহিদুল ইসলামের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা মিছিল করেন। ৬ নম্বর ভবনের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি মন্ত্রিপরিষদ বিভাগের সামনে দিয়ে নতুন ভবন ও ক্লিনিক ভবনের সামনে দিয়ে ১১ নম্বর ভবনের সামনে এসে সমবেত হয়।

গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়।

এ সংশোধনের প্রতিবাদ করে কর্মচারী নেতারা বলেন, ‘এ সংশোধনের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সরকার চাইলে যে কোনো সময় শাস্তি, এমনকি চাকরি থেকে বরখাস্ত করতে পারবে।’ সচিবালয়ের কর্মচারীদের যে কোনো মুহূর্তে অন্য জায়গায় বদলিরও সুযোগ করে দেওয়া হয়েছে এ সংশোধনীতে। এটি নিবর্তনমূলক বলেও দাবি করছেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন