মন্ত্রণালয়ে দুর্নীতি করলে ২৪ ঘণ্টাও থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

আমার দেশ অনলাইন

মন্ত্রণালয়ে দুর্নীতি করলে ২৪ ঘণ্টাও থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষা মন্ত্রণালয়ে যারা দুর্নীতি করবে, তারা ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

‘‘আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না। এখনো করছি। আজকেও একজনকে বিদায় দিয়েছি,’’ বলেন মি. মিলন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানিয়েছেন , পরবর্তী এসএসসি পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে নেওয়া যায় কি-না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

এমপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন