মে মাসে টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ

আমার দেশ অনলাইন

মে মাসে টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ

সরকারি চাকরিজীবীরা আবারও বড় ছুটি পেতে যাচ্ছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিন ছুটি পাবেন তারা। এর সঙ্গে দুই দিন ছুটি নিতে পারলে টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ মিলবে।

আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে পরদিন ২৭ মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

বিজ্ঞাপন

সাধারণত, মধ্যপ্রাচ্যের এক দিন পরে বাংলাদেশে উদযাপিত হয় পবিত্র ঈদ। সেই হিসেবে আগামী ২৮ মে দেশে উদ্‌যাপিত হতে পারে ঈদুল আজহা।

চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে মঙ্গলবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত ছয় দিন ঈদের ছুটি থাকবে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানা গেছে।

কেউ যদি ছুটি শুরুর আগে দুই দিন অর্থাৎ ২৪ ও ২৫ মে ঐচ্ছিক ছুটি নিতে পারেন, তাহলে সেই ছুটি হয়ে যাবে ১০ দিনের। কেননা, ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...