আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বার্ষিক মাথাপিছু আয় বাড়ল দেশে

আমার দেশ অনলাইন

বার্ষিক মাথাপিছু আয় বাড়ল দেশে

দেশে বার্ষিক মাথাপিছু আয় ১ শতাংশ বেড়ে ২ হাজার ৭৬৯ ডলারে দাঁড়িয়েছে। স্থানীয় মুদ্রায় ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা, যা আগের বছর ছিল ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা।

বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানিয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার।

বিজ্ঞাপন

পরিসংখ্যান ব্যুরো জানায়, ২০২৪-২৫ অর্থবছরে দেশের অর্থনীতির আকার আগের বছরের ৪৫০ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৪৫৬ বিলিয়ন ডলার হয়েছে। যদিও এটি প্রাথমিক প্রাক্কলন ৪৬২ বিলিয়ন ডলারের চেয়ে কম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...