৩০ জেলা জজসহ ২৫২ বিচারককে বদলি করেছে সরকার। এছাড়া আরও ১৩ জনকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বদলি কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ৩০ জেলা ও দায়রা জজ, ৩৮ অতিরিক্ত জেলা জজ, ১৬৩ সহকারী ও সিনিয়র সহকারী জজ এবং ২১ যুগ্ম জেলা ও দায়রা জজ।
বিজ্ঞাপন
সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের পরামর্শে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বিচার বিভাগীয় এসব কর্মকর্তাকে বদলি
করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে দেখুন তালিকা। বিজ্ঞপ্তি ১ বিজ্ঞপ্তি ২ বিজ্ঞপ্তি ৩
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

