বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) দুর্নীতির দায়ে বোর্ডে সংযুক্ত পরিচালক ও বঙ্গবন্ধু পরিষদ সহসভাপতি রেজাউল করিমকে নতুন করে পদায়নের আদেশ বাতিল করা হয়েছে।
দৈনিক আমার দেশ-এ ‘বঙ্গবন্ধু পরিষদ নেতা রেজাউলকে পাউবোতে পদায়নে তোড়জোড়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বুধবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপপরিচালক (প্রশাসন) সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত এক আদেশে রেজাউল করিমের পদায়ন বাতিল করা হয়।
অফিস আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বোর্ডের কাজের স্বার্থে চলতি বছরের ৩ মার্চ জারি করা রেজাউল করিমের বাপাউবো ঢাকায় পদায়নের যে আদেশ জারি করা হয়েছিল তা বাতিল করা হলো। একই সঙ্গে গত বছরের ১২ সেপ্টেম্বর জারি করা তার বোর্ডে সংযুক্তির আদেশ বহাল থাকবে।
উল্লেখ্য, জুলাই বিপ্লবের ৭ মাস পার হলেও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-(পাউবো) আওয়ামী দোসরদের নিয়ন্ত্রণে। একজন অতিরিক্ত মহাপরিচালকের (প্রশাসন) বদলি ছাড়া ৭ মাসে এখানে আর কোনো পরিবর্তন হয়নি। বরং বিগত সময়ে দুর্নীতির দায়ে বোর্ডে সংযুক্ত পরিচালক ও বঙ্গবন্ধু পরিষদ নেতা রেজাউল করিমকে নতুন করে পদায়ন করে যোগদানে জন্য ব্যাপক তোড়জোর চলছিল। এতে বাপাউবোর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে দৈনিক আমার দেশ-এ ‘বঙ্গবন্ধু পরিষদ নেতা রেজাউলকে পাউবোতে পদায়নে তোড়জোড়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

