আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দেবে ধর্ম মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দেবে ধর্ম মন্ত্রণালয়
ছবি: আমার দেশ।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধর্মীয় শিক্ষা মানুষের নৈতিক মূল্যবোধ উন্নত করে এবং মানুষকে সংশোধনের মাধ্যমে সঠিক পথে পরিচালিত করে। তিনি আরও জানান, শুধু বই বিতরণ নয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি কারাগারে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এ সময় ধর্ম উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে কয়েকটি ধর্মীয় বই উপহার হিসেবে তুলে দেন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন