বৈঠকের আগে ড. ইউনূস ও তারেক রহমানের যে কথা হয় (ভিডিও)

বৈঠকের আগে ড. ইউনূস ও তারেক রহমানের যে কথা হয় (ভিডিও)

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠককে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ড. ইউনূস জাতিকে দিকনির্দেশনা দেবেন বলেও জানান তিনি।

বৈঠক শুরু হওয়ার আগে যখন তারেক রহমান প্রবেশ করেন তখন তিনি ড. ইউনূসকে ঈদ মোবারক জানান। এর পর কক্ষে প্রবেশ করার পর ড. ইউনূস বলেন, আজকের ওয়েদারটা বেশ ভালো। যে কয়দিন এখানে আছি তার মধ্যে আজকের ওয়েদারটাই ভালো। তারেক রহমান তার এ কথার উত্তর দেন।

একান্তে বৈঠক শুরুর আগে সেখানে উপস্থিত ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর। আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বাংলাদেশ সময় শুক্রবার বেলা পৌনে ৪টার দিকে বৈঠক শেষে পার্ক লেনের হোটেল থেকে তারেক রহমানকে হাসিমুখে বের হতে দেখা গেছে। দুপুর ২টার দিকে এই বৈঠক শুরু হয়। তারেক রহমান নির্ধারিত সময়ের আগেই হোটেলে পৌঁছান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন