ব্রয়লার চিকেন পার্টির পেজ থেকে পতিত ফ্যাসিস্ট লীগকে বার্তা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ব্রয়লার চিকেন পার্টির পেজ থেকে পতিত ফ্যাসিস্ট লীগকে বার্তা

এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলার বিতর্কের মুখে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি ফেসবুক পেজ খোলেন বাংলাদেশের জেন-জি (Gen-Z) বা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সেখানেই দেওয়া হয় পতিত ফ্যাসিস্ট লীগকে বার্তা।

পোস্টে বলা হয়েছে, ‘ইনবক্সে এবং আমাদের পেজকে মেনশন করে অনেক পতিত ফ্যাসিস্ট লীগ ধন্যবাদ জানাচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই।

আমরা হইলাম তারা,যারা তোমাদের দেশ ছাড়া করেছি। এবং আগামীতেও কেউ তোমাদের মতো ঔদ্ধত্য ভাব দেখালে তাদেরকেও একইভাবে ট্রিট করবো।

তাই নিষিদ্ধ খুনি/ফ্যাসিস্টদের ধন্যবাদ’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন