ভাতা বাড়ানোর সরকারি প্রজ্ঞাপণ

আন্দোলন প্রত্যাহার ট্রেইনি চিকিৎসকদের

স্পোর্টস রিপোর্টার

আন্দোলন প্রত্যাহার ট্রেইনি চিকিৎসকদের

জানুয়ারি থেকে ৩০ হাজার টাকা এবং আগামী জুলাই থেকে ৩৫ হাজার টাকা সরকারি বর্ধিত ভাতা পাবার ঘোষণায় কর্মবিরতি ও আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।

সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিলন হলে আন্দোলনকারী ট্রেইনি চিকিৎসকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

আন্দোলন প্রত্যাহার প্রসঙ্গে চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন বলেন, ‘আগামী জানুয়ারি থেকে ত্রিশ হাজার টাকা এবং জুলাই থেকে ৩৫ হাজার টাকা ভাতা দেওয়ার সরকারি প্রজ্ঞাপণ জারি করা হয়েছে। এ অবস্থায় আমরা সার্বিক বিবেচনা করে সরকারের এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি এবং কাজে ফিরে যাচ্ছি। আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আমরা কাজে ফিরব।’

এর আগে অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে পোস্ট গ্রেজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িনোর কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী জানুয়ারি মাস থেকে তারা ৩০ হাজার টাকা ভাতা পাবেন, এরপর আগামী জুলাই মাস থেকেই ৩৫ হাজার করে ভাতা পাবেন তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন