স্বাস্থ্যমন্ত্রী সো বিজি: স্পিকার

সংসদ রিপোর্টার

স্বাস্থ্যমন্ত্রী সো বিজি: স্পিকার

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর ঝুঁকিপূর্ণ, আবাসিক ভবন জরাজীর্ণ এবং চিকিৎসা সরঞ্জাম অকার্যকর হয়ে পড়ার বিষয়ে ৭১ বিধিতে নোটিশ দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।

বিজ্ঞাপন

নোটিশের ওপর বক্তব্য দেওয়ার জন্য বিলকিস ইসলামকে ফ্লোর দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বক্তব্য শুরু করলে এক পর্যায়ে স্পিকার স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী' বলে স্পিকার দুইবার দৃষ্টি আকর্ষণ করলেও স্বাস্থ্য মন্ত্রী কর্ণপাত করেন নি।

তখন স্পিকার বলেন, ইউ আর সো বিজি। মাননীয় স্বাস্থ্য মন্ত্রী আপনার উদ্দেশ্যে বক্তব্য রাখছেন সদস্য, একটু দয়া করে শুনুন। বিলকিস ইসলাম তার নোটিশের ওপর দুই মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ পান।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...