পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ৪ অতিরিক্ত ডিআইজির বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞাপন

বদলিকৃত কর্মকর্তারা হলেন—ঢাকা আরআরএফ’র কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আলি আকবর খান, চট্টগ্রাম ৯ এপিবিএন’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ শামসুল হক, ঢাকা এপিবিএন’র অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলামকে সিআইডির অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়।

Police

রাষ্টপতির আদেশক্রমে উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...