ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদের ওপর সাউন্ড গ্রেনেড ছোড়া হয়।
শুক্রবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় তাদের লাঠিপেটা করা হয়।
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হঠাৎ টিয়ারগ্যাস ও সাউন্ডগ্রেন্ড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করতে দেখা যায় পুলিশকে।
অবস্থান কর্মসূচিতে ছিলেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

