ঈদের আগের দিনও বাড়ি ফিরছে মানুষ, রাজধানী ফাঁকা

ঈদের আগের দিনও বাড়ি ফিরছে মানুষ, রাজধানী ফাঁকা

প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের আগের দিনও রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। গত কয়েক দিন ধরে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে উপচেপড়া ভিড় ছিল, সে তুলনায় শুক্রবার ভিড় কিছুটা কম।

বিজ্ঞাপন
Rajdani-2

কেউ পরিবার-পরিজন নিয়ে বাড়ি যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে অপেক্ষা করছে। ঘরমুখো মানুষের অভিযোগ, তাদের কাছ থেকে আজকেও বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

কর্মজীবী ও সাধারণ মানুষ পরিবারসহ গ্রামের বাড়ি যাওয়ায় মিরপুর, ফার্মগেট, শাহবাগ, মতিঝিলসহ পুরো শহর জনশূন্য হয়ে পড়ছে। অনেক রাস্তাই বেশ ফাঁকা। বাস চলছে কম, সিএনজি ও অটোরিকশাও তুলনামূলকভাবে কম চলছে দেখা গেছে।

Rajdani-3

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেছেন, মহাসড়কে যানবাহনের চাপ খুব কম। ঈদের আগের দিন স্বস্তিতে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ।

Rajdani-4

এদিকে রাজধানী ফাঁকা হয়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পুলিশ ও র‌্যাবের টহল লক্ষ করা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন