আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গ্রাহকদের দুঃসংবাদ দিল তিতাস

আমার দেশ অনলাইন

গ্রাহকদের দুঃসংবাদ দিল তিতাস

ঢাকা ও আশপাশের এলাকাসহ নিজেদের অধিভুক্ত সব এলাকার গ্রাহকদের জন্য দুঃসংবাদ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রক্ষণাবেক্ষণজনিত কারণে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ অত্যন্ত কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

বিজ্ঞাপন

রোববার এক বার্তায় তিতাস গ্যাস জানিয়েছে, একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণজনিত কারণে বন্ধ থাকায় এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাওয়ায় আগামীকাল সোমবার রাত ১২টা পর্যন্ত তিতাস গ‍্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।

গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...