দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে র‌্যাবের ২৮১ টহল টিম

দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে র‌্যাবের ২৮১ টহল টিম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরণের ঝুঁকি পর্যালোচনা করে র‌্যাব বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোন সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ৯৪টি টহলসহ সারাদেশে ২৮১টি টহল দল মোতায়ন করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, সারাদেশে সর্বমোট ৩১,৫২৬টি পূজামন্ডপ রয়েছে। পূজাকে কেন্দ্র করে যেকোন ধরণের অনাকাংঙ্খিত পরিস্থিতি মোকাবেলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ফোর্সেস দেশব্যাপী গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়নসমূহের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, ২৫ সেপ্টেম্বর থেকে এছাড়াও ব্যাটলিয়নসমূহ নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের অধিক্ষেত্রে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইন-শৃংখলা বাহিনীর সাথে সমন¦য়ের মাধ্যমে কাজ করছে।

র‌্যাব সদর দপ্তর সার্বিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে। দেশের সর্বসাধারণের কাছে আহবান, দুর্গা পূজাকে কেন্দ্র্র করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে কেউ নাশকতার চেষ্টা করছে এমন কোন তথ্য আপনারা পেলে সে সম্পর্কে র‌্যাব ফোর্সেসকে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়াও দুর্গা পূজাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা সংক্রান্ত যে কোন সহযোগিতার জন্য র‌্যাব কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার দায়িত্ব প্রাপ্ত অফিসারের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।

র‌্যাব অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিত ভাবে দায়িত্ব পালন করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...