জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূস

মাছ রপ্তানি বৃদ্ধির জন্য সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে

মাছ রপ্তানি বৃদ্ধির জন্য সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি মাছ রপ্তানি বৃদ্ধির জন্য সবাইকে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ড. ইউনূস বলেন, বঙ্গোপসাগরে জরিপ চালিয়ে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণ করতে হবে। আর এজন্য বাড়াতে হবে গবেষণা। ‌

তিনি বলেন, সামূদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা আছে। কিন্তু আমরা তা এখনো পুরোপুরি আহরণ করতে পারিনি। আমাদের এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। মাছের সম্ভাবনা প্রচুর, আবার দুর্ভাবনাও প্রচুর। এসময় প্রকৃতির প্রতি সদয় হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, নদীতে সব ধরনের বর্জ্য ফেলে পানিকেও নষ্ট করছি আমরা। জলাশয় দূষণ ও ফসল উৎপাদনে নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার করছি। এছাড়াও জলবায়ু পরিবর্তনের ফলে মৎস্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। এর থেকে বেরিয়ে আসতে হলে টেকসই পদ্ধতি আবিস্কার করতে হবে।

এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন করেন। এবারের মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য- ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন