সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন বলেছেন, সমন্বয়ের অভাব দূর করতে প্রতি সপ্তাহে একটি করে সমন্বয় সভার আয়োজন করা হবে। সেজন্য একটি বিশেষ সফটওয়্যারও তৈরি করা হবে, যেখানে নিয়মিত তথ্য দেওয়া হবে।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
ঢাকার পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে বহুল প্রতীক্ষিত বাস রুট রেশনালাইজেশন খুব শিগগির চালু হচ্ছে বলে জানিয়েছেন শেখ মইনউদ্দিন।
যানজট নিরসনে হাইকোর্ট মোড় থেকে বিমানবন্দর পর্যন্ত একটি পাইলট প্রকল্পের আওতায় আধুনিক সংকেত–ব্যবস্থা স্থাপন করা হয়েছে উল্লেখ করে শেখ মইনউদ্দিন বলেন, আগামী দুই মাসের মধ্যে এর দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে।
মতবিনিময় সভায় আরো ছিলেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, বিআরটিএ চেয়ারম্যান ইয়াসিন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

