কুরবানীর ঈদে পত্রিকা ছুটি ৫দিন

স্টাফ রিপোর্টার

কুরবানীর ঈদে পত্রিকা ছুটি ৫দিন

ঈদুল আজহা উপলক্ষে সংবাদপত্রে পাঁচ দিন ছুটি থাকবে। আজ সোমবার সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এ তথ্য জানিয়েছে।

নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা ছুটির নোটিশে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, সংবাদপত্রে ২৬ থেকে ৩০ মে ঈদুল আজহার ছুটি উদ্‌যাপন করা হবে। সে হিসাবে ২৭ থেকে ৩১ মে পর্যন্ত সংবাদপত্র প্রকাশিত হবে না।

বিজ্ঞাপন

এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২৫ মে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ফলে এবারের ঈদে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন