আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন

আমার দেশ অনলাইন

তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন

নির্বাচনে জয় লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি ফোন করে তারেক রহমানের সঙ্গে কথাও বলেন।

বিজ্ঞাপন

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। তিনি লেখেন, বিএনপি চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথা বলতে পেরে তিনি ‘আনন্দিত’।

পোস্টে মোদি আরও উল্লেখ করেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের প্রচেষ্টায় তার সমর্থন ও শুভকামনা থাকবে।

তিনি বলেন, প্রতিবেশী দুই দেশ ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে গভীরভাবে আবদ্ধ। ভারতের পক্ষ থেকে বাংলাদেশ এবং দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বলেও জানান ভারতের প্রধানমন্ত্রী।

সূত্র: বিবিসি বাংলা

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন