ব্যতিক্রমী কিছু মানুষ ও প্রতিষ্ঠানকে এ বছর স্বাধীনতা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
রোববার দুপুরে সচিবালয়ে স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। কারা এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন, কতজন পাচ্ছেন সে সম্পর্কে তিনি কিছু জানাননি।
তিনি বলেন, স্বাধীনতা পুরস্কারের জন্য কমিটি কিছু নাম সুপারিশ করেছে। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে তা পাঠানো হবে।
এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানান, এর আগে স্বাধীনতা পুরস্কার দেয়ার ক্ষেত্রে দলগত ও গোষ্ঠীগত সিদ্ধান্ত নেয়া হতো। র্যাব এর মতো বিতর্কিত প্রতিষ্ঠানকেও দেশের সর্বোচ্চ এই পুরস্কার দেয়া হয়েছিলো। স্বাধীনতা পুরস্কারের সংখ্যা এবার হবে দশজনের কম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

