দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে ধরতে সময় লেগেছে। চেষ্টা করা হচ্ছে- সব দুষ্কৃতকারীকে আইনের আওতায় আনা হবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

বুধবার সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রপ্তানির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কৃষকদের উৎপাদনে উৎসাহ দিতে হবে, তাহলেই উৎপাদন বাড়বে। কৃষকের উপকারে কাজ করলেই ভোক্তা উপকৃত হবে। রপ্তানি বাড়াতে হবে। আমদানি যেন কমে আসে, সেদিকে খেয়াল রাখতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন