রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইতালির রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার দুপুরে রোমে পৌঁছান তিনি। সেখানে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তাঁকে স্বাগত জানান।

শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০মিনিটের দিকে ইতালির ভ্যাটিকান শহরের সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার প্রেস উইয় জানায়, ইতালিতে পৌঁছার এক ঘণ্টা পর প্রধান উপদেষ্টা শুক্রবার বিকাল ৩ টা ১৫ মিনিটে সেন্ট পিটার্স স্কয়ারে যাওয়া এবং পোপ ফ্রান্সিসের লাশের প্রতি শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। ভ্যাটিকান সিটির ভিকার জেনারেল, তাঁর পরম শ্রদ্ধেয় কার্ডিনাল মাউরো গাম্বেত্তি, সেন্ট পিটার্স স্কয়ারে প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ প্রতিনিধিদলকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানাবেন।

এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে ভ্যাটিকান শহরের উদ্দেশ্যে কাতার ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্ম ইউনূস। দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিদায় জানান কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু।

প্রধান উপদেষ্টা স্থানীয় সময় আগামীকাল রোববার সকাল ৮টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর থেকে রওনা হবেন এবং সোমবার ভোরে ঢাকায় পৌঁছাবেন বলে জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন