আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদি তার ফেসবুকে এ কর্মসূচি ঘোষণা করেছেন।

হাদি ফেসবুকে লিখেছেন, আগামীকাল (রোববার) দুপুর ১২ টায় রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাইয়ের বেওয়ারিশ শহীদদের কবর জেয়ারতের মাধ্যমে লীগ নিষিদ্ধের দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করবে ইনকিলাব মঞ্চ। দুপুর ১টায় আমরা মোহাম্মদপুর আল্লাহ করীম মসজিদের সামনে গণসংযোগ করবো, ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

তিনি আরও লিখেন, আগামীকাল (রোববার) থেকে ঢাকার বিভিন্ন পয়েন্টে জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং লীগ নিষিদ্ধের দাবিতে লাগাতার গণসংযোগ করবে ইনকিলাব মঞ্চ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন