আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ

স্টাফ রিপোর্টার

জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ

জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। শনিবার রাত ৮টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয় বলে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

বৈঠক শেষে যমুনার বাইরে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে জানানো হবে বৈঠকের সিদ্ধান্ত।

এর আগে, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, রাত ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে রাত সাড়ে ৮টায় যমুনার বাইরে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন