উচ্চ মুনাফার লোভ দেখিয়ে প্রতারণা

আল আকাবা বহুমুখী সমবায় সমিতির ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

আল আকাবা বহুমুখী সমবায় সমিতির ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ব্যাংকের চেয়ে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে প্রায় ১৩-১৪ হাজার গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আমানত সংগ্রহ করে। শুরুর দিকে গ্রাহককে কিছু মুনাফা দিলেও বর্তমানে সমবায় সমিতির লোকজন টাকা নিয়ে গা-ঢাকা দিয়েছে। ফলে সর্বস্ব হারিয়ে দিশাহারা এসব সমিতির গ্রাহকরা। গ্রাহকদের প্রায় হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় আর-আকাবা বহুমুখী সমবায় সমিতির ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার সিআইডির বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান নেমে জানা যায়, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের রেজিস্ট্রেশন নিয়ে বিভিন্ন নামের সমবায় সমিতি গড়ে ওঠার পর সেগুলো নামে সমবায় সমিতি হলেও এসব সমিতির ব্যানারে পরিচালনা করা হয় ব্যাংকিং কার্যক্রম। ব্যাংকের চেয়ে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে প্রায় ১৩/১৪ হাজার গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আমানত সংগ্রহ করে। শুরুর দিকে গ্রাহককে কিছু মুনাফা দিলেও বর্তমানে সমবায় সমিতির লোকজন টাকা নিয়ে গা-ঢাকা দিয়েছে।

বিজ্ঞাপন

এসব সমিতির মধ্যে মাদারগঞ্জ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। ফলে সর্বস্ব হারিয়ে দিশাহারা এসব সমিতির গ্রাহকরা। মাদারগঞ্জ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির মাধ্যমে জামালপুর জেলার বিভিন্ন থানা এবং পার্শ্ববর্তী জেলার আশেপাশের বিভিন্ন এলাকার নিরীহ জনগণের নিকট এটি স্বল্প সময়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের আকৃষ্ট করতো প্রতি লাখে মাসে ১২০০-১৫০০ টাকার মুনাফার কথা বলে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে শুরুতে সীমিত পরিসরে লাভ প্রদান করলেও পরবর্তীতে তা বন্ধ করে দিয়ে আল আকাবা সমিতির মালিক ও কর্মকর্তারা অফিস তালাবদ্ধ করে আত্মগোপনে চলে যান।

প্রায় ১৩/১৪ হাজার ভোক্তভোগী গ্রাহকের নিকট প্রতারণামূলকভাবে প্রায় হাজার কোটি টাকা আত্মসাৎ করে সমিতির পরিচালকরা তাদের নিজ নামে বিভিন্ন প্রতিষ্ঠান খুলে স্থাবর সম্পত্তি কিনে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করায় প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি, স্থাপনা, প্রতিষ্ঠান ও অবকাঠামো ক্রোক করে সিআইডি। ক্রোককৃত সম্পদের পরিমাণ ৩১১৩ শতাংশ। এসব সম্পত্তির মধ্যে জামালপুর জেলার সদর থানার গহেরপাড়া মৌজায় প্রায় ১৫ একর জমির উপর আলফা অস্ট্রোবিকস নামে একটি ইট ভাটা, গাজীপুর দক্ষিণ সালনা মৌজায় প্রায় ৩৫০ শতাংশ জমির উপর আলফা ড্রেসওয়ার নামে একটি গার্মেন্টস কারখানা রয়েছে। তাছাড়া আলফা ডেভলপার, আলফা ড্রেসওয়ারের নামে বসুন্ধরা আবাসিক প্রকল্পে ৯টি প্লট রয়েছে। বাকি সম্পত্তিগুলো ঢাকা, নারায়ণগঞ্জ জেলা, গাজীপুর জেলা ও জামালপুর জেলায় রয়েছে।

সিআইডির ঢাকার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ আরও জানান অনুসন্ধানকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ছায়েদুর রহমানের আবেদনের প্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জজ, জামালপুর দায়রা জজ আদালত, জামালপুর সমিতির সম্পত্তির উপর গত ৯ জুলাই এ ক্রোকাদেশ দেন। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমনাগমন রোধের জন্য আদালত আদেশ দেন। আল আকাবা সমবায় সমিতির পরিচালকরা গ্রাহকের আমানতের টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করার মানিলন্ডারিং অভিযোগটি সিআইডি, ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে অনুসন্ধান শেষে জামালপুর জেলার মাদারগঞ্জ থানায় মানিলন্ডারিং আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন