দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস

দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশ-বিদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

শুক্রবার রাতে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, অশুভ শক্তির বিনাশ শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। শারদীয় এই উৎসব আমাদের জাতিগত ঐক্য ও অসাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক।

বিজ্ঞাপন

বর্তমান বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে ড. ইউনূস বলেন, আজকের বিশ্ব নানা সংকট, বৈষম্য, যুদ্ধ, সংঘাত ও অনিশ্চয়তায় জর্জরিত। মানুষের মধ্যে বিভেদ ক্রমশ বাড়ছে। এই বাস্তবতায় দুর্গাপূজার বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই উৎসব সবার জীবনে নতুন আশা ও শক্তির সঞ্চার করবে। এটি সব ধরনের বিভাজন কাটিয়ে উঠতে অনুপ্রাণিত করবে এবং ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ ও বিশ্ব গঠনে সবাইকে উদ্বুদ্ধ করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন