আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিমান বাহিনীর ২০২৫ সালের শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বিমান বাহিনীর ২০২৫ সালের শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা ও বিমানসেনাদের মাঝে শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠান আজ রবিবার বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তিকালীন পদক প্রদান করেন।

বিমান বাহিনীতে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ কর্মরত কর্মকর্তা, বিমানসেনা এবং এমওডিসি (এয়ার) সদস্যদের মাঝে প্রতি বছর শান্তিকালীন পদক প্রদানের বিধান রয়েছে। এরই ধারাবাহিকতায় উক্ত অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫ সালের জন্য বিমান বাহিনীর ৪০ জন কর্মকর্তা ও বিমানসেনাকে শান্তিকালীন পদক প্রদান করা হয়। শান্তিকালীন পদকপ্রাপ্ত সদস্যদের বিমান বাহিনী প্রধান অভিনন্দন জানান এবং বিমান বাহিনীর সকল সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তাদের এই সম্মাননা অন্যদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করবে।

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ ছাড়াও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন