সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ ১২ মে

স্টাফ রিপোর্টার

সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ ১২ মে
ছবি: আমার দেশ

ত্রয়োদশ সংসদের ৫০ নারী আসন পূরণে ভোট গ্রহণ করা হবে ১২ মে। ৮ এপ্রিল তফসিল ঘোষণা করা হবে। সোমবার দুপুর ২টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, বিএনপি জোট পাবে ৩৬ আসন, জামায়াত জোট থেকে ১৩ ও স্বতন্ত্র আসন থেকে একজন মনোনয়ন পাবেন। নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না।

বিজ্ঞাপন

নির্বাচনি আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ সম্পন্ন করতে হয়। গত ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়েছে। সেই হিসাবে আগামী ১৪ মের মধ্যে এই প্রক্রিয়া শোষ করার বাধ্যবাধকতা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন