আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোট পারফেক্ট করাই এখন বড় চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

ভোট পারফেক্ট করাই এখন বড় চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনি সংস্কৃতির পরিবর্তন হয়েছে। আমরা হ্যাপি। ভোট পারফেক্ট করাই এখন বড় চ্যালেঞ্জ।

শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে নির্বাচনসংক্রান্ত উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠক শেষে যমুনার সামনে এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, নির্বাচনের সার্বিক পরিবেশ, পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা সন্তুষ্টি প্রকাশ করেছেন বৈঠকে। প্রধান উপদেষ্টা বলেছেন, সারা দেশে উৎসাহ উদ্দীপনা। কেউ কারো বিরুদ্ধে কটু কথাও বলছে না, সংস্কৃতির পরিবর্তন হয়েছে। আমরা হ্যাপি। ভোট পারফেক্ট করাই এখন বড় চ্যালেঞ্জ।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ভোট উৎসবমুখর হবে। নারীরা আনন্দে ভোট দেবে। এই ভোট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

প্রেস সচিব জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলের ৫ জায়গায় বডি অন ক্যামেরায় পরীক্ষামূলক কথা বলেছেন প্রধান উপদেষ্টা।

তিনি জানান, কোথাও সমস্যা হলে নির্বাচন সুরক্ষা অ্যাপের মাধ্যমে বার্তা চলে যাবে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব দপ্তরে।

প্রেস সচিব জানান, প্রায় ৯ লাখের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন হবে। এর মধ্যে সশস্ত্র বাহিনীর ১ লাখ ৮ হাজার এরইমধ্যে মোতায়েন হয়েছে। পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা সময়মতো মোতায়েন হবে।

তিনি জানান, নির্বাচনসংক্রান্ত বিষয়ে ৩৩৩ হটলাইন নাম্বার চালু করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তার কোনো ঝুঁকি নেই।

'পাশা' নামে এনজিওর ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষকের অনুমতি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন