চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হলে পরিবর্তনটা কোথায়, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হলে পরিবর্তনটা কোথায়, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার পর দেওয়া পোস্টে তিনি জানান, ‘রাজনৈতিক পরিবর্তনের পরও যদি একজন নাগরিককে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হয়, তাহলে পরিবর্তনটা কোথায়?’

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার প্রতিক্রিয়ায় ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ‘এক জালিমের হাত থেকে মুক্ত হয়ে আরেক জালিমের হাতে পড়ার জন্য মানুষ জুলাইয়ে দাঁড়ায়নি।’

বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থানে সালমান মুক্তাদিরের অবদানের কথা উল্লেখ করে এনসিপির এই নেতা লেখেন, ‘জুলাইয়ের কঠিন সময়ে যখন অনেকেই নীরব ছিলেন, সালমান মুক্তাদির তখন প্রকাশ্যে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আশ্রয়ের দায়িত্ব নেওয়ার কথাও বলেছিলেন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন