মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার রাত ৮টার দিকে রাজধানীর মনিপুরী পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
ডিবি জানায়, ৫ আগস্ট সরকার পতনের পর বিপ্লব গা ঢাকা দেন। তার নামে বৈষ্যমবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মুন্সিগঞ্জে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করা হবে।
বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

