ইউএনডিপির বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধান বিচারপতি

ইউএনডিপির বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধান বিচারপতি

নিউইর্য়কে অনুষ্ঠিত ইউনাইটেড নেশানস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ( ইউএনডিপি)'র এ বছরের বার্ষিক রোল অব ল ( আইনের শাসন) সম্মেলনে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সম্মেলনটি নিউইয়র্কে আগামী ১০–১২ জুন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে অনলাইনে যুক্ত হয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বক্তব্য রাখবেন ।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ১০ জুন, নিউইয়র্ক সময় সকাল ৯ টায় এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায়।

উদ্বোধনী গুরুত্বপূর্ণ অধিবেশনে বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ ন্যায়বিচার ও আইনের শাসন এবং বর্তমানে ৫ ই আগস্ট পরবর্তী বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে তার রোড ম্যাপ, পদক্ষেপ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন