তথ্য উপদেষ্টাকে স্মারকলিপি

গণমাধ্যমে ঈদুল আজহার ৫ দিনের ছুটি ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি

গণমাধ্যমে ঈদুল আজহার ৫ দিনের ছুটি ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি

গণমাধ্যমে ঈদুল আজহার পাঁচদিনের ছুটি ঘোষণা করে গেজেট প্রকাশের দাবিতে তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলমকে স্মারকলিপি দিয়েছে জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ। রোববার সংগঠনের পক্ষ থেকে সদস্য সচিব মো. মিয়া হোসেন স্বাক্ষরিত এ স্মারকলিপি প্রদান করা হয়।

বিজ্ঞাপন

স্মারকলিপিতে বলা হয়, এ বছর পবিত্র ঈদ উল আযহায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ১০ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এবারের ঈদুল আজহায় গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য কমপক্ষে ৫ দিনের ছুটি ঘোষণা করা একান্ত আবশ্যক হয়ে পড়েছে।

অন্যথায় সাংবাদিক কমিউনিটিতে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়বে। এমতাবস্থায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মৌলিক অধিকার হিসেবে ছুটি ভোগের বিষয়ে বৈষম্য দূর করে আসন্ন ঈদুল আজহায় কমপক্ষে ৫ দিনের ছুটিসহ সকল সরকারি ছুটির দিনে গণমাধ্যমে ছুটি ঘোষণা করে গেজেট প্রকাশ করার দাবি জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন