প্রথম বাই লেটারাল চীনের সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ২৮ মার্চ প্রথম বৈঠক হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। এছাড়া চীনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে তার। রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টার বেইজিং সফরের আগে তার সঙ্গে রোববার ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ করার কথা জানিয়ে তিনি বলেন, এই সফরটিকে তারা খুব গুরুত্ব দিচ্ছেন এবং এই সফরে বড় ধরনের অগ্রগতি হতে পারে বলেও তারা মনে করছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ড. মুহাম্মদ ইউনূসের এই সফরে চীনের সঙ্গে বাংলাদেশের যতগুলো ইস্যু আছে সবগুলো নিয়ে আলোচনা হবে। বাংলাদেশে শিল্পায়নের বড় হাব তৈরি করতে চীনের সহযোগিতা চাওয়া হবে এবং চীন বাংলাদেশ সম্পর্ক অন্যান্য উচ্চতা নিতে আলোচনা হবে।
শফিকুল আলম জানান, বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) ওখানে এশিয়া ও ওয়ার্ল্ড নিয়ে একটি বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। বোয়াও ফোরাম এশিয়ার বড় বড় বিজনেস পার্টি ও বড় বড় কোম্পানি সিইও-রা থাকেন। সেখানে কয়েকটি কোম্পানির সিইওদের সঙ্গে মিটিং হতে পারে। চীনের ব্যবসায়ীরা যেন বাংলাদেশে তাদের কোম্পানির বিনিয়োগ করতে আগ্রহী হয়, সেই প্রচেষ্টা থাকবে প্রধান উপদেষ্টার এই সফরে।
বাংলাদেশ সরকারের ফোকাস থাকবেন চীনের বড় বড় কোম্পানিগুলো যেন বাংলাদেশ বড় বিনিয়োগ নিয়ে আসেন এবং আগের বিনিয়োগের তারা যেন মনোযোগ দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

