গুতেরেস আর ইউনূসের সাথে ইফতারের অপেক্ষায় লাখো রোহিঙ্গা

গুতেরেস আর ইউনূসের সাথে ইফতারের অপেক্ষায় লাখো রোহিঙ্গা

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে গণ-ইফতারের অপেক্ষায় অপেক্ষায় লাখো রোহিঙ্গা।

8888

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে দেখা যায় গণ-ইফতার ঘিরে অংশগ্রহণকারী রোহিঙ্গাদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল ১০টা থেকে ইফতারের স্থল ক্যাম্প-২০ এর ডেমো হিলে প্রবেশ করতে থাকেন তারা।

কক্সবাজার বিমানবন্দরে প্রধান উপদেষ্টাসহ অবতরণের পর তিনি উখিয়া হয়ে সড়ক পথে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। লার্নিং সেন্টার পরিদর্শনসহ ইতোমধ্যে তিনি বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখছেন।

রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস। বিকাল ৪টায় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছানোর কথা রয়েছে।

বিকেলে প্রধান উপদেষ্টা ড. ইউনূসও যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। এরপর জাতিসংঘ মহাসচিবসহ লাখো রোহিঙ্গার সাথে ইফতারে অংশ নিবেন।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন