জুলাইয়ের চেতনা ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম। তিনি বলেন, জুলাইয়ের চেতনা মানে সব ক্ষেত্রে বৈষম্য দূর ও সুশাসন প্রতিষ্ঠা করা। আবার জুলাইয়ের চেতনা যাতে কেউ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে, সেদিকেও সতর্ক থাকতে হবে।
আজ শনিবার দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে রাওয়া আয়োজিত ‘ফিরে দেখা জুলাই বিপ্লব-২০২৪’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, ‘আমরা বিজয়ীর বেশে থাকব। আমরা বিজয়ী জাতি। আমরা কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করব না।’
তিনি আরও বলেন, জুলাইয়ের শিক্ষা হচ্ছে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলা। যারা গুম ও খুনের সঙ্গে জড়িত ছিল, তাদের কোনোভাবেই প্রমোশন দেওয়া হবে না।
তিনি আরও বলেন, মেজর সিনহা হত্যার রায় দ্রুত কার্যকর করা হবে।
রাওয়ার চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হকের সভাপতিত্বে এ সময় অন্য নেতারা বক্তব্য দেবেন।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

