জুলাই শহীদ দিবস আজ

জুলাই শহীদ দিবস আজ

জুলাইয়ে কোটা আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হওয়ার দিন ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ আজ। জুলাই শহীদ দিবসে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছে সরকার।

বিজ্ঞাপন

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক প্রজ্ঞাপনে শোক পালনের সিদ্ধান্ত জানানো হয়।

রাষ্ট্রীয় শোক পালন করার উদ্দেশে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে।

এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

শহীদদের মাগফিরাতের জন্য এদিন বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করতে বলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...