আরও ১০ দলের নেতাদের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

আরও ১০ দলের নেতাদের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

দেশের বিদ্যমান পরিস্থিতিতে আরও ১০টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার বিকেল ৩টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের এ তথ্য নিশ্চিত করেছেন আমন্ত্রিত একাধিক দলের শীর্ষ নেতারা।

বিজ্ঞাপন

দলগুলো হলো- এবি পার্টি, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, এলডিপি, সিপিবি, বাসদ, জেএসডিসহ আরও একটি দল।

এর আগে মঙ্গলবার রাতে চারটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। দলগুলো হলো- বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন