আঞ্জুমান মুফিদুল ইসলাম একটা অনন্য প্রতিষ্ঠান: প্রধান উপদেষ্টা

আঞ্জুমান মুফিদুল ইসলাম একটা অনন্য প্রতিষ্ঠান: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম একটা অনন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বেওয়ারিশ লাশ দাফন এবং সেবা প্রদানের কাজ চালিয়ে যাচ্ছে।

সোমবার রাজধানীর কাকরাইলে আঞ্জুমান মুফিদুল ইসলামের দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্যে এ কথা বলেন তিনি। এর আগে আঞ্জুমান জে আর টাওয়ারের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

বিজ্ঞাপন
8d80c7c2-da18-426d-83b1-93b355baa3bc

ইফতার মাহফিলে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, আঞ্জুমান মুফিদুল ইসলামের ট্রাস্টি গোলাম রহমান, আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি মুফলেহ আর ওসমানী বক্তব্য রাখেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন