আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: আসিফ

আতিকুর রহমান নগরী

সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: আসিফ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমি নির্বাচনে অংশ নেব সে ঘোষণা দিয়েছি। ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত রয়েছেন এমন আরো অনেকেই নির্বাচন করবেন বলে জানতে পেরেছি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের আলাপকালে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, নির্বাচনে অংশগ্রহণ করার আগে পদত্যাগ করব এবং তারপরেই নির্বাচনে অংশ নেব, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।

তিনি বলেন, তবে বাকি সরকারি প্রক্রিয়া বা নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।

কোন রাজনৈতিক দল থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন– জানতে চাইলে এই ছাত্র উপদেষ্টা বলেন, রাজনৈতিক এ বিষয়ে মন্তব্য না করাই ভালো।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের বিরুদ্ধে যে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান। তিনি হুঁশিয়ারি দেন, উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে, তদন্ত করতে পারে দুদক। প্রমাণ পেলে ব্যবস্থা নেবে সরকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...