চামড়া সিন্ডিকেট ভাঙতে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি মাওলানা রাব্বানীর

চামড়া সিন্ডিকেট ভাঙতে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি মাওলানা রাব্বানীর

সিন্ডিকেটের দৌরাত্ম্যে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় সাধারণ মানুষ চরম হতাশায় ভুগছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। এই সিন্ডিকেট ভেঙে দিতে সরকারের এখনই জরুরি হস্তক্ষেপ দরকার বলে মন্তব্য করেন তিনি।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করে বলেন, অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের ‘গত ১০ বছরের মধ্যে এবার চামড়ার সর্বোচ্চ দর’ পাওয়ার দাবি বাস্তবতাবিরোধী এবং জনগণের অনুভূতির প্রতি অসম্মানজনক।

বিজ্ঞাপন

মাওলানা রাব্বানী বলেন, সরকার কাঁচা চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে লবণ সরবরাহসহ কিছু উদ্যোগ নিয়েছে ঠিকই, কিন্তু বাজার ব্যবস্থাপনার মূল সংকট চিহ্নিত করে কার্যকর সমাধানে ব্যর্থ হয়েছে। মূল্য নির্ধারণ করা হলেও তা বাস্তবায়ন হয়নি।

তিনি অভিযোগ করেন, ওয়েট ব্লু চামড়া রপ্তানিতে একচেটিয়া একটি সিন্ডিকেট বাধা সৃষ্টি করছে। তাদের উদ্দেশ্য দেশে কাঁচা চামড়ার দাম কমিয়ে রাখা, যাতে তারা পানির দামে কিনে লাভবান হতে পারে। এই সিন্ডিকেট ভেঙে দিতে সরকারের এখনই জরুরি হস্তক্ষেপ দরকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন