যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার দেশে ফিরেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ১৭-১৮ মার্চ যুক্তরাষ্ট্র সফর করেন। সফরকালে বিমান বাহিনী প্রধান জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির জন্য শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর মোতায়েনকৃত ইউনিটের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা এবং ভবিষ্যতে জাতিসংঘে বাংলাদেশ বিমান বাহিনীর অবদান বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন।

উল্লেখ্য যে, বিমান বাহিনী প্রধান উক্ত সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ১৫ মার্চ ২০২৫, শনিবার ঢাকা ত্যাগ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন