মাস্কাটে বৈঠকে বসছেন তৌহিদ-জয়শঙ্কর

মাস্কাটে বৈঠকে বসছেন তৌহিদ-জয়শঙ্কর

ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নত করতে ওমানের মাস্কটে আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

বিজ্ঞাপন

আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত মহাসাগরীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন। সেই সম্মেলনে তৌহিদ হোসেন ও এস জয়শঙ্কর নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সম্মেলনের সাইড লাইনে দুই দলনেতার মধ্যে একান্ত আলোচনা হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে তৌহিদ–জয়শঙ্করের এটি দ্বিতীয় বৈঠক হতে যাচ্ছে । প্রথম বৈঠকটি ২০২৪ সালের জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন