নতুন পররাষ্ট্র সচিব কে এই আসাদ আলম

নতুন পররাষ্ট্র সচিব কে এই আসাদ আলম

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে আসাদ আলম সিয়ামকে নিয়োগ দিয়েছে। আগে থেকেই তিনি আলোচনায় ছিলেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। আসাদ আলম যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত ছিলেন।

বিজ্ঞাপন

জানা যায়, আসাদ আলম মির্জাপুর ক্যাডেট থেকে ১৯৮৭ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর বুয়েটের আর্কিটেকচার বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি বিসিএসের ১৫ ব্যাচে দ্বিতীয় স্থান অধিকার করে ১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

বিদেশে তার প্রথম পোস্টিং ছিল ইন্দোনেশিয়ায়। এরপর ব্যাংকক। তারপর ঢাকায় ফিরে এসে ফরেন সেক্রেটারি অফিসের ডাইরেক্টর হিসেবে কাজ করেন। ২০০৭ ও ২০০৮ সালে ইফতেখার আহমেদ চৌধুরীর পররাষ্ট্র উপদেষ্টা অফিসের ডাইরেক্টর হিসেবেও কাজ করেন তিনি।

রাষ্ট্রদূত হিসেবে প্রথমে ম্যানিলায় কাজ করার পরে ফিরে আসেন মন্ত্রণালয়ে। ইন্সপেক্টর জেনারেল অফ মিশন হিসেবে কাজ করার পর অস্ট্রিয়াতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয় সিয়ামকে।

গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হয় সিয়ামকে। বর্তমানে তিনি সেখানেই দায়িত্ব পালন করছেন। তবে তাকে অবশ্যই ২০ জুনের মধ্যে দেশে এসে নতুন দায়িত্ব গ্রহণ করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন