বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে 'মার্চ ফর ইউনিটি'তে কেন্দ্রীয় শহীদ মিনারে বিপুল মানুষের জমায়েত হয়েছে। কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আশপাশের এলাকাও। পর্যায়ক্রমে চলছে স্লোগান আর বক্তৃতা।
সরেজমিনে দেখা যায়, শহীদ মিনার থেকে দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজ, জগন্নাথ হল, শিববাড়ি মোড়— পুরো এলাকায় জমায়েত হয়েছে ছাত্র-জনতা। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা রয়েছেন।
বাংলাদেশের পতাকা হাতে এবং লাল সবুজের ব্যাচ পড়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জমায়েত হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। পুরুষের পাশাপাশি বিপুল সংখ্যক নারীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেকের হাতে জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকাও দেখা যায়। তাদের মুখে নানা ধরনের স্লোগান শোনা যাচ্ছে। এর মধ্যে রয়েছে— ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘শেখ হাসিনার ফাঁসি চাই’,এই মুহূর্তে দরকার, বিপ্লবী সরকার; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত; রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়; ইনকিলাব জিন্দাবাদ ইত্যাদি।
ছাত্র-জনতার জমায়েতে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে এসেছেন অনেকে। জেলা কমিটির ব্যানারে মিছিলও করতে দেখা যায় অনেককে। আর শহীদ মিনারের অস্থায়ী মঞ্চ থেকে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যরা, আহতরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

