আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জীবনের প্রথম ভোট দিয়ে উচ্ছ্বসিত তরুণ ভোটাররা

স্টাফ রিপোর্টার

জীবনের প্রথম ভোট দিয়ে উচ্ছ্বসিত তরুণ ভোটাররা

ইতিহাসের আলোচিত জাতীয় নির্বাচন ও গণভোট চলছে। জীবনের প্রথম ভোট দিয়ে উচ্ছ্বসিত তরুণ ভোটাররা।

বিজ্ঞাপন

ঢাকা-৪ আসনের শ্যামপুর এলাকার হাজী সলিমুল্লাহ স্কুল ভোটকেন্দ্রে মো. জাহিদুল ইসলাম, মো. রিফাত আহমেদ ও মো. শাহরিয়ার ইসলাম জীবনের প্রথম ভোট দেন।

বৃহস্পতিবার শ্যামপুর এলাকায় ভোটকেন্দ্রের বেইরে তাদের সঙ্গে কথা হয়।

তারা আমার দেশকে জানান, ‘এবারই আমরা নতুন জীবনে প্রথম ভোট দিচ্ছি। আগের মতো বিশৃঙ্খলা বা জোর করে ভোট নেওয়ার কোনো পরিবেশ নাই।’

জুলাই গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থানে আন্দোলন করেছি। গণভোট ও সংসদ নির্বাচনে ভোট দিতে পেরে খুবই আনন্দিত।’

এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত দল অংশ নিয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপি ও জামায়াত।

এবার ভোট দিচ্ছেন দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন